ব্যবহারের শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: ৭ অক্টোবর ২০২৬
হিসেব ব্যবহার করার আগে এই শর্তগুলো পড়ে নিন। এখানে সাইট, ক্যালকুলেটর এবং ফলাফল ব্যবহারের সাধারণ নিয়ম সহজ ভাষায় বলা হয়েছে।
এই শর্তাবলী কোথায় প্রযোজ্য?
এই শর্তাবলী হিসেবের ওয়েবসাইট, ক্যালকুলেটর, লেখা, তথ্য ও অন্যান্য প্রকাশিত সুবিধার ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। সাইট ব্যবহার করলে আপনি এই শর্তগুলো মেনে ব্যবহার করবেন বলে ধরা হবে।
সাইট কীভাবে ব্যবহার করবেন
হিসেব সাধারণ তথ্য ও হিসাবের কাজে ব্যবহার করুন। ক্যালকুলেটরে সঠিক তথ্য ও সঠিক একক দেওয়ার চেষ্টা করুন। অন্যের ক্ষতি, প্রতারণা বা বেআইনি কাজের জন্য সাইট ব্যবহার করবেন না।
ক্যালকুলেটরের ফলাফল
ক্যালকুলেটরের ফলাফল দেওয়া তথ্য, সূত্র এবং নির্ধারিত নিয়মের ভিত্তিতে তৈরি হয়। ফলাফল সাধারণ হিসাবের সহায়ক। এটি সব পরিস্থিতির চূড়ান্ত বা নিশ্চিত ফল নয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ফলাফল যাচাই করুন।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে
জমি, নির্মাণ, বিদ্যুৎ, ব্যবসা, টাকা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধু ক্যালকুলেটরের ফলের ওপর নেবেন না। প্রয়োজন হলে দলিল, সরকারি তথ্য, প্রকৌশল নকশা, প্রতিষ্ঠানের নিয়ম বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শের সঙ্গে ফলাফল মিলিয়ে নিন।
অর্থ ও আয়কর ক্যালকুলেটর
অর্থ ও আয়কর ক্যালকুলেটরের ফল সাধারণ হিসাব বা ধারণা দেওয়ার জন্য। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর কর্তৃপক্ষ বা অন্য প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম থাকতে পারে। সুদ, ফি, কর, ছাড়, রিবেট বা অন্য কোনো হার বদলাতে পারে। প্রযোজ্য সরকারি বা প্রতিষ্ঠানের বর্তমান তথ্যকে অগ্রাধিকার দিন।
স্বাস্থ্য ক্যালকুলেটর
স্বাস্থ্য ক্যালকুলেটরের ফল সাধারণ তথ্যের জন্য। এগুলো রোগ নির্ণয়, চিকিৎসা বা ব্যক্তিগত চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। শারীরিক সমস্যা, জরুরি অবস্থা বা চিকিৎসা সিদ্ধান্তের ক্ষেত্রে চিকিৎসক বা উপযুক্ত স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন।
নির্মাণ ও বিদ্যুৎ ক্যালকুলেটর
নির্মাণ ও বিদ্যুৎ ক্যালকুলেটরের ফল প্রাথমিক হিসাব বা estimate হিসেবে ব্যবহার করুন। বাস্তব কাজের ক্ষেত্রে design, specification, safety rule, material quality, site condition এবং স্থানীয় নিয়ম গুরুত্বপূর্ণ। কাজ শুরুর আগে প্রয়োজন হলে যোগ্য প্রকৌশলী বা সংশ্লিষ্ট পেশাজীবীর পরামর্শ নিন।
উৎস ও বাহ্যিক ওয়েবসাইট
হিসেবের কিছু পেজে সরকারি সংস্থা, প্রতিষ্ঠান বা অন্য ওয়েবসাইটের উৎস দেওয়া থাকে। উৎসের তথ্য সময়ের সঙ্গে বদলাতে পারে। কোনো বাহ্যিক ওয়েবসাইটে গেলে সেই সাইটের নিজস্ব নিয়ম ও নীতি প্রযোজ্য হবে। হিসেব বাহ্যিক সাইটের সব তথ্য বা সেবার জন্য দায়ী নয়।
মেধাস্বত্ব
হিসেবের নাম, লোগো, নকশা, লেখা, ক্যালকুলেটর interface এবং নিজস্ব code বা content-এর অধিকার হিসেব বা সংশ্লিষ্ট অধিকারীর কাছে থাকতে পারে। অনুমতি ছাড়া এগুলো কপি, পুনঃপ্রকাশ, বিক্রি বা এমনভাবে ব্যবহার করবেন না যাতে মালিকানা বা উৎস নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
নিষিদ্ধ ব্যবহার
সাইটের নিরাপত্তা নষ্ট করা, অস্বাভাবিক অনুরোধ পাঠিয়ে সেবা ব্যাহত করা, অনুমতি ছাড়া Admin বা অন্য কোনো সুরক্ষিত অংশে প্রবেশের চেষ্টা করা, ক্ষতিকর code ছড়ানো বা বেআইনি কাজে সাইট ব্যবহার করা যাবে না।
সাইটের প্রাপ্যতা
হিসেব সাইটটি যতটা সম্ভব সচল রাখার চেষ্টা করে। রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত সমস্যা, নিরাপত্তা ব্যবস্থা বা অন্য কারণে কোনো পেজ বা সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। কোনো নির্দিষ্ট সুবিধা সব সময় চালু থাকবে—এমন নিশ্চয়তা দেওয়া হয় না।
শর্তাবলীর পরিবর্তন
হিসেব প্রয়োজন অনুযায়ী ক্যালকুলেটর, সূত্র, লেখা, source, design বা এই শর্তাবলী পরিবর্তন করতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে এই পেজে নতুন তথ্য প্রকাশ করা হবে। নতুন শর্ত প্রকাশের পর সাইট ব্যবহার করলে সেটি প্রযোজ্য হবে।
যোগাযোগ
এই শর্তাবলী নিয়ে কোনো প্রশ্ন থাকলে হিসেবের যোগাযোগ পেজে জানাতে পারেন। কোনো ক্যালকুলেটরের ফল বা তথ্য নিয়ে সমস্যা দেখলে সংশ্লিষ্ট ক্যালকুলেটরের নাম বা লিংক দিলে বিষয়টি যাচাই করা সহজ হবে।